নয়ডা, ২১ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন, মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। শনিবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন। পুলিশ জানিয়েছে, মারুতি ইকো গাড়িতে ধাক্কা মারে একটি অজ্ঞাত গাড়ি। ডিসিপি (গ্রেটার নয়ডা) সাদ মিয়া খান বলেছেন, গাড়িটি দক্ষিণ দিল্লির মদনপুর খাদার থেকে যাত্রা শুরু করেছিল এবং ঝাড়খণ্ডের পালামু জেলায় যাচ্ছিল।
দুর্ঘটনায় মৃতরা হলেন-উপেন্দ্র বৈঠা (৩৮), তার ভাই বিজেন্দ্র বৈঠা (৩৬), বিজেন্দ্রের স্ত্রী কান্তি দেবী (৩০), তাদের মেয়ে কুভ (১২) এবং সুরেশ বৈঠা (৪৫)।
আহতরা হলেন উপেন্দ্রের ছেলে সুরজ (১৬) এবং বিজেন্দ্রের ছেলে আয়ুশ (৮) এবং আরিয়ান (১০)।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
