বেঙ্গালুরু, ৬ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপেরও নিন্দা করেছেন তিনি।
শনিবার দেবেগৌড়া বলেছেন, প্রধানমন্ত্রী মোদী আমাদের দেশকে অনেক উচ্চ অবস্থানে নিয়ে এসেছেন। চীন, রাশিয়া এবং ভারত একসঙ্গে ট্রাম্পের শুল্ক নীতির বিরোধিতা করেছে। ট্রাম্প উচ্চ শুল্ক আরোপ করেছেন। তিনি কোনও বিচক্ষণতা ব্যবহার করেননি। কোনও বিবেচনা ছাড়াই তিনি অনেক দেশের ওপর শুল্ক আরোপ করেছেন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
