গুয়াহাটি, ২১ সেপ্টেম্বর (হি.স.) : আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটির বৰ্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠেয় মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বহুমুখী প্রতিভাধর শিল্পী জুবিন গার্গকে বিশেষ শ্রদ্ধা জানাবে বিসিসিআই। বিসিসিআই-এর ঘোষণা, জুবিনের সৃষ্টিরাজিকে নিয়ে অনুষ্ঠিত হবে ৪০ মিনিটজোরা এক বিশেষ অনুষ্ঠান।
ভারতের সবচেয়ে জনপ্রিয় সংগীত আইকনগুলির অন্যতম একজনকে শ্রদ্ধা জানাতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রয়াত শিল্পী জুবিন গার্গের স্মরণে একটি বিশেষ অনুষ্ঠানের ঘোষণা করেছে।
বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ শইকিয়া নিশ্চিত করেছেন, ৪০ মিনিটের বিশেষ অনুষ্ঠানে জুবিন গার্গের সৃষ্টিরাজির উপস্থাপনা করা হবে। তাঁকে একজন অসাধারণ গীতিকার, সুরকার, গায়ক, সংগীত নির্দেশক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক এবং সাংস্কৃতিক দূত হিসেবে উপস্থাপন করা হবে। এই অনুষ্ঠানটি ভারতীয় সংগীত এবং সংস্কৃতিতে তাঁর বিশাল অবদানকে তুলে ধরবে, যা তিন দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত এক কর্মজীবনের সন্ধান করে।
এই অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়া এবং সংগীতের বিশ্বকে একত্রিত করবে বলে মনে করছে বিসিসিআই।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
