রায়পুর, ২৩ আগস্ট (হি.স.): ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলকে মদ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অর্থ পাচারের মামলায় রায়পুরের একটি আদালত ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে পাঁচ দিনের হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষ করার পর এই আদেশ দেয় আদালত।
ইডির আইনজীবী সৌরভ পান্ডে আদালতকে জানান, চৈতন্য বাঘেল তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন না। তিনি বলেন, আমরা মদ কেলেঙ্কারিতে তার ভূমিকা খুঁজে পেয়েছি। আদালত ৬ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
