• English
  • Hindi
  • Punjabi
  • Marathi
  • German
  • Gujarati
  • Urdu
  • Telugu
  • Bengali
  • Kannada
  • Odia
  • Assamese
  • Nepali
  • Spanish
  • French
  • Japanese
  • Arabic
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
Notification
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Noida
  • Breaking
  • National
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
CliQ INDIA Sites > CliQ INDIA Bengali > National > ভারতকে একটি কৌশলগত অর্থনীতিতে পরিণত করতে সরকার মজবুত দেশীয় প্রতিরক্ষা শিল্পের ভিত তৈরি করছে : রাজনাথ
National

ভারতকে একটি কৌশলগত অর্থনীতিতে পরিণত করতে সরকার মজবুত দেশীয় প্রতিরক্ষা শিল্পের ভিত তৈরি করছে : রাজনাথ

CliQ INDIA
Last updated: January 1, 2024 3:46 am
CliQ INDIA
Share
4 Min Read
SHARE

তেজপুর (অসম), ৩১ ডিসেম্বর (হি.স.) : ভারতকে একটি কৌশলগত অর্থনীতিতে পরিণত করতে সরকার মজবুত দেশীয় প্রতিরক্ষা শিল্পের ভিত তৈরি করছে, তেজপুরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ২১-তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

প্রতিরক্ষা মন্ত্রী বলেন, নতুন ভারত আর ‘হতে দাও, চলতে দাও’ মানসিকতায় বিশ্বাস করে না। নতুন ভারত বলে, ‘চলো এটা করে ফেলি’, এই দৃঢ় মনোভাব নিয়ে কাজ চলছে দেশে। তিনি বলেন, প্রতিরক্ষা খাতে স্বনির্ভর হওয়ার লক্ষ্য অর্জনের জন্য তাঁর মন্ত্রক সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিরক্ষায় আত্মনির্ভরতা অর্জনের জন্য মন্ত্রকের বিভিন্ন পদক্ষেপের তথ্য তুলে ধরে রাজনাথ সিং জোরের সঙ্গে বলেন, প্রথমবারের মতো বর্তমান সরকারের আমলে বহির্দেশ থেকে অস্ত্র আমদানিতে রাশ টানা হয়েছে।

বলেন, ‘আমরা পাঁচটি ইতিবাচক স্বদেশীকরণের তালিকা জারি করেছি, যার অধীনে ৫০৯টি প্রতিরক্ষা সরঞ্জাম রয়েছে। এগুলির উৎপাদন এখন দেশীয়ভাবে করা হবে। এছাড়া আমরা প্রতিরক্ষা পাবলিক সেক্টর আন্ডারটেকিং-এর চারটি ইতিবাচক স্বদেশীকরণ তালিকাও জারি করেছি, যার মধ্যে ৪,৬৬৬টি আইটেমকে তালিকাভুক্ত করা হয়েছে। এগুলিও আমাদের দেশে তৈরি করা হবে।’

দেশীয় প্রতিরক্ষা উৎপাদনের ওপর সরকারের গৃহীত পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, প্রথমবারের মতো উৎপাদন পরিসংখ্যান এক লক্ষ কোটি টাকার রেকর্ড অতিক্রম করেছে। ২০১৬-১৭ সালে ভারতের প্রতিরক্ষা রফতনির মোট মূল্য ছিল ১,৫২১ কোটি টাকা। ২০২২-২৩ সালে ১৫,৯২০ কোটি টাকার রেকর্ড স্তরে পৌঁছে প্রায় ১০ গুণ বেড়েছে, বলেন তিনি।

প্রাসঙ্গিক বক্তব্যে রাজনাথ সিং বলেন, যে কোনও পরিস্থিতি মোকাবিলায় বর্তমান সরকার সক্রিয়। বিশদে বর্ণনা করে বলেন, বিশ্বাসযোগ্যতার সংকটকে আস্থার সংস্কৃতি দিয়ে প্রতিস্থাপন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, সরকার সামরিক বাহিনী সহ সকল ক্ষেত্রে নারীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে। আজ দেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন। যুদ্ধবিমান থেকে চন্দ্রযান, এমন কোনও ক্ষেত্র নেই যেখানে নারীদের উপস্থিতি দেখা যায় না।

দেশকে বিকশিত ভারত হিসেবে গড়তে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারতকে একটি অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি বানানোর বিষয় মেধাবী যুবকদের ক্ষমতা ও আস্থার ওপর নির্ভর করে। তাই তরুণদের ক্ষমতায়ন এবং তাদের সক্ষমতা বাড়াতে আমাদের সরকার স্টার্ট-আপ সংস্কৃতি এবং উদ্ভাবনী ইকোসিস্টেমকে উন্নীত করেছে, যোগ করেন তিনি।

প্রতিরক্ষা শিল্প খাতে মন্ত্রক কর্তৃক সূচিত স্টার্ট-আপ সংস্কৃতির কথা উল্লেখ করে রাজনাথ সিং বলেন, ইনোভেশন ফর ডিফেন্স এক্সিলেন্স তার সূচনা থেকে সফলভাবে উদ্ভাবনী ধারণা প্রচার করছে। তিনি বলেন, যুবাদের উদ্যোগী তৈরির জন্য সরকারের বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যার জন্য দেশে আজ এক লক্ষেরও বেশি স্টার্ট-আপ রয়েছে, বলেন তিনি।

উল্লেখ্য, তেজপুরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ২১-তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নির্ধারিত পাঠ্যক্রম সফলভাবে সম্পন্নকারী ১,৩৫৫ জন শিক্ষার্থীকে ডিগ্রি ও ডিপ্লোমা প্রদান করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সমাবর্তন অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও তেজপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর শম্ভুনাথ সিং, গজরাজ কোরের কর্পস কমান্ডার এবং বেশ কয়েকজন অসামরিক ও সামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছেন।

প্রসঙ্গত, ভারতীয় সেনাকর্মীদের চিনা ভাষায় প্রশিক্ষণের মাধ্যমে তেজপুর বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিষেবা প্রসারিত করছে। গত এপ্রিল মাসে একটি বেসিক চিনা ভাষার কোর্স অফার করতে ভারতীয় সেনাবাহিনীর চতুর্থ কর্পস-এর হেডকোয়ার্টারে সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছিল। কোর্সটি একটি মধ্যবর্তী স্তরে শোনা, কথা বলা, পড়া এবং লেখার দক্ষতা বিকাশের ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ

You Might Also Like

ভারতে সোনা ও রূপার দাম বেড়েছে শক্তিশালী বিশ্বব্যাপী চাহিদার মধ্যে
অজিত পাওয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাশিত, বিরোধীরা মহারাষ্ট্র সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে
অরবিন্দ কেজরিওয়াল ভালো আছেন, তিনি ইনসুলিন পাচ্ছেন : ভগবন্ত মান
হেমন্ত সোরেনের গাড়ি বাজেয়াপ্ত করল ইডি
সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডের উপর SBI-এর বর্ধিতকরণের অনুরোধ প্রত্যাখ্যান করেছে, অবিলম্বে সম্মতির আদেশ দিয়েছে

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Angry0
Wink0
Previous Article জামশেদপুর এফসির কোচ হতে চলেছেন খালিদ জামিল
Next Article বিহারে গত ২৪ ঘণ্টায় ৭ জন করোনা রোগীর খোঁজ মিলল, মৃত ১
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

রুপির পতন ও তেলের দাম বাড়ার কারণে ভারতের শেয়ারবাজার গভীরভাবে লাল হয়ে উঠেছে
Business
May 23, 2026
মহারাষ্ট্রের পদক্ষেপের পর কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে বিমানের জ্বালানিতে ভ্যাট কমানোর আহ্বান জানিয়েছে কেন্দ্র
National
May 23, 2026
সুপ্রিম কোর্ট অর্থনৈতিকভাবে উন্নত ওবিসি পরিবারের জন্য সংরক্ষণের সুবিধার বিষয়ে প্রশ্ন তুলেছে
National
May 23, 2026
২০২৬ সালের আইপিএলে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস
Sports
May 23, 2026

//

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

Sign Up for Our Newsletter

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Follow US

Follow US

© 2026 cliQ India. All Rights Reserved.

CliQ INDIA Bengali
  • English – अंग्रेज़ी
  • Hindi – हिंदी
  • Punjabi – ਪੰਜਾਬੀ
  • Marathi – मराठी
  • German – Deutsch
  • Gujarati – ગુજરાતી
  • Urdu – اردو
  • Telugu – తెలుగు
  • Bengali – বাংলা
  • Kannada – ಕನ್ನಡ
  • Odia – ଓଡିଆ
  • Assamese – অসমীয়া
  • Nepali – नेपाली
  • Spanish – Española
  • French – Français
  • Japanese – フランス語
  • https://cliqindia.com/arabic/
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?