• English
  • Hindi
  • Punjabi
  • Marathi
  • German
  • Gujarati
  • Urdu
  • Telugu
  • Bengali
  • Kannada
  • Odia
  • Assamese
  • Nepali
  • Spanish
  • French
  • Japanese
  • Arabic
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
Notification
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Noida
  • Breaking
  • National
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
CliQ INDIA Sites > CliQ INDIA Bengali > National > বৃহস্পতিবার থেকে দুদিনের গুজরাট সফরে প্রধানমন্ত্রী
National

বৃহস্পতিবার থেকে দুদিনের গুজরাট সফরে প্রধানমন্ত্রী

CliQ INDIA
Last updated: October 30, 2025 2:35 pm
CliQ INDIA
Share
3 Min Read
SHARE

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ও শুক্রবার (৩০-৩১ অক্টোবর) দুদিনের গুজরাট সফরে যাচ্ছেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, প্রথম দিন – বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রী একতা নগরে একগুচ্ছ পরিকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করবেন। ১ হাজার ১৪০ কোটি টাকারও বেশি এই প্রকল্পগুলিতে পরিবেশবান্ধব পর্যটন, পরিবেশবান্ধব পরিবহণ, স্মার্ট পরিকাঠামো এবং জনজাতি উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে।

যেসব প্রকল্পের উদ্বোধন করা হবে তার মধ্যে রয়েছে – রাজপিপলার বীরসা মুন্ডা জনজাতি বিশ্ববিদ্যালয়; গারুদেশ্বরে আপ্যায়ন জেলা (প্রথম পর্যায়) বমন বৃক্ষ বাটিকা; সাতপুরা সুরক্ষা দেওয়াল; ই-বাস চার্জিং ডিপো এবং ২৫টি ইলেক্ট্রিক বাস; নর্মদা ঘাটের সম্প্রসারণ; কৌশল্যা পথ; একতা দুয়ার থেকে শ্রেষ্ঠ ভারত ভবন পর্যন্ত হাঁটার পথ (দ্বিতীয় পর্যায়); স্মার্ট বাসস্টপ (দ্বিতীয় পর্যায়); ড্যাম রেপ্লিকা ফাউন্টেন; জিএসইসি কোয়াটার প্রভৃতি।

প্রধানমন্ত্রী দেশীয় রাজ্যগুলির একটি সংগ্রহালয়, বীর বালক উদ্যান, স্পোর্টস কমপ্লেক্স, বৃষ্টি অরণ্য প্রকল্প, শুলপানেশ্বর ঘাটের কাছে জেটির উন্নয়ন প্রভৃতি প্রকল্পের শিলান্যাস করবেন।

প্রধানমন্ত্রী সর্দার প্যাটেলের জন্মের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে দেড়শো টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং স্মারক ডাক টিকিটের আনুষ্ঠানিক প্রকাশ করবেন।

দ্বিতীয় দিন – শুক্রবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনে যোগ দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। তিনি একতা দিবসের শপথবাক্য পাঠ করাবেন এবং একতা দিবস কুচকাওয়াজ প্রত্যক্ষ করবেন।

এই কুচকাওয়াজে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি এবং বিভিন্ন রাজ্য পুলিশ বাহিনী যোগ দেবে। এই বছরের বিশেষ আকর্ষণ হল বিএসএফ-এর একটি দল তারা রামপুর হাউন্ড এবং মুনঢল হাউন্ডের মতো দেশীয় প্রজাতির কুকুরদের নিয়ে কুচকাওয়াজে সামিল হবে। গুজরাট পুলিশের ঘোড়সওয়ার বাহিনী, অসম পুলিশের মোটর সাইকেল ডেয়ারডেভিল শো এবং বিএসএফ-এর উট বাহিনী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।

কুচকাওয়াজে সিআরপিএফ-এর শৌর্য্যচক্র বিজেতা এবং বিএসএফ-এর ১৬ জন সাহসিকতার পুরস্কার বিজয়ীকে সম্বর্ধনা জানানো হবে। এরা ঝাড়খণ্ডে নকশাল দমন অভিযান এবং জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে ব্যতিক্রমী সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। অপারেশন সিঁদুরে বীরত্বের পরিচয় দেওয়া বিএসএফ কর্মীদেরও স্বীকৃতি জ্ঞাপন করা হবে এই অনুষ্ঠানে।

রাষ্ট্রীয় একতা দিবসে এই বছরের কুচকাওয়াজে এনএসজি, এনডিআরএফ, গুজরাট, জম্মু-কাশ্মীর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মণিপুর, মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং পুদুচেরির ১০টি ট্যাবলো যোগ দেবে। ৯০০ জন শিল্পী সাংস্কৃতিক উপস্থাপনায় অংশগ্রহণ করে ভারতীয় সংস্কৃতির সমৃদ্ধ ধারা ও বৈচিত্র্যের স্বাক্ষর রাখবেন।

প্রধানমন্ত্রী আরম্ভ ৭.০-র সমাপ্তিতে ১০০ তম ফাউন্ডেশন কোর্সের শিক্ষার্থী আধিকারিকদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। আরম্ভ-এর সপ্তম সংস্করণের মূল ভাবনা ছিল ‘শাসনের নতুন রূপ কল্পনা’। ভারতের ১৬টি সিভিল সার্ভিস এবং ভুটানের ৩টি সিভিল সার্ভিসের ৬৬০ জন শিক্ষার্থী আধিকারিক ১০০ তম ফাউন্ডেশন কোর্সে যোগ দিয়েছিলেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি

You Might Also Like

কংগ্রেসের ইস্তেহার পাকিস্তানের জন্য বেশি উপকারী, জেনে নিন কেন একথা বললেন আসামের মুখ্যমন্ত্রী
পূর্ণিয়ায় একই পরিবারের ৫ সদস্যের মৃত্যুতে ধৃত ৩, স্তম্ভিত টিটগাঁও গ্রাম
শ্রীরাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে অস্বস্তিতে জিতেন্দ্র, তীব্র নিন্দা করলেন আচার্য্য সত্যেন্দ্র দাস
অর্থনৈতিক চাপ বাড়ার সাথে সাথে ডলারের তুলনায় রুপি ইতিহাসে সর্বনিম্ন স্তরে নেমেছে
আমেঠি, উত্তর প্রদেশের কংগ্রেস দফতরে হামলা, গাড়ি ক্ষতিগ্রস্ত, ‘বিজেপি গুন্ডাদের’ অভিযুক্ত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Angry0
Wink0
Previous Article মহিলা ওয়ানডে বিশ্বকাপ: ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার ফাইনালে দক্ষিণ আফ্রিকা
Next Article প্রয়াগরাজে গাড়ির ধাক্কায় মৃত এক বাইক আরোহী ,আহত চার
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

রুপির পতন ও তেলের দাম বাড়ার কারণে ভারতের শেয়ারবাজার গভীরভাবে লাল হয়ে উঠেছে
Business
May 23, 2026
মহারাষ্ট্রের পদক্ষেপের পর কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে বিমানের জ্বালানিতে ভ্যাট কমানোর আহ্বান জানিয়েছে কেন্দ্র
National
May 23, 2026
সুপ্রিম কোর্ট অর্থনৈতিকভাবে উন্নত ওবিসি পরিবারের জন্য সংরক্ষণের সুবিধার বিষয়ে প্রশ্ন তুলেছে
National
May 23, 2026
২০২৬ সালের আইপিএলে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস
Sports
May 23, 2026

//

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

Sign Up for Our Newsletter

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Follow US

Follow US

© 2026 cliQ India. All Rights Reserved.

CliQ INDIA Bengali
  • English – अंग्रेज़ी
  • Hindi – हिंदी
  • Punjabi – ਪੰਜਾਬੀ
  • Marathi – मराठी
  • German – Deutsch
  • Gujarati – ગુજરાતી
  • Urdu – اردو
  • Telugu – తెలుగు
  • Bengali – বাংলা
  • Kannada – ಕನ್ನಡ
  • Odia – ଓଡିଆ
  • Assamese – অসমীয়া
  • Nepali – नेपाली
  • Spanish – Española
  • French – Français
  • Japanese – フランス語
  • https://cliqindia.com/arabic/
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?