নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি. স.) : অসত্যের উপর সত্যের বিজয়ের মহান উৎসব বিজয়াদশমীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি পোস্ট করে লিখেছেন, ‘পবিত্র দশেরার উৎসবে সকল দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা। দশেরা, বিজয়াদশমী হিসাবেও পালিত হয়, যা আমাদের সত্য ও ধর্মের পথে চলতে অনুপ্রাণিত করে। এই মঙ্গলময় উৎসবে আমরা সবাই যেন সমগ্র মানবতার কল্যাণের চেতনা নিয়ে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যেতে পারি এই কামনা করি।
হিন্দুস্থান সমাচার / সোনালি
