নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): প্রয়াণ দিবসে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডা শোকবার্তায় জানিয়েছেন, অরুণ জেটলি ছিলেন বিজেপির একজন পথপ্রদর্শক শক্তি।
নাড্ডা টুইট করে জানিয়েছেন, অরুণ জেটলিজিকে তাঁর প্রয়াণ দিবসে পুষ্পস্তবক অর্পণ করেছি এবং দিল্লিতে তাঁর পরিবারের প্রতি আমার শ্রদ্ধা প্রকাশ করছি। তিনি বিজেপিতে একজন পথপ্রদর্শক শক্তি ছিলেন, প্রজ্ঞা ও স্বচ্ছতার জন্য প্রশংসিত ছিলেন। সর্বোপরি তিনি ছিলেন একজন সহানুভূতিশীল মানুষ, যাঁর অবদান দেশের জন্য সর্বদা স্মরণ করা হবে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
