প্রয়াগরাজ, ২৯ নভেম্বর (হি.স.): শীতের আমেজ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভিড় জমাচ্ছে সাইবেরিয়ান পরিযায়ী পাখিরা। শনিবার প্রয়াগের সঙ্গমে দেখা মেলে বিপুল সংখ্যক পরিযায়ী পাখির। চারিদিক উড়ে বেড়াতে থাকে পাখিগুলি। এই দৃশ্য দেখে খুশি পর্যটকরা।
এক পর্যটক বলেন, আমরা সঙ্গম ঘাটে এসেছি, এই জায়গাটি আমাদের ভীষণ পছন্দের। সাইবেরিয়ান পাখি আমাদের আকর্ষণ করে। আমরা পাখিগুলিকে খাবার খাওয়ালাম। পাখিগুলো দেখে আমরা অনেক খুশি হয়েছি এবং অনেক ভিডিওও তৈরি করেছি। স্থানীয়রা জানাচ্ছেন, প্রতিবছরই শীতের সময় প্রয়াগরাজে আসে সাইবেরিয়ান পরিযায়ী পাখি। এবারও অন্যথা হল না।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
