বারাসাত, ২৩ জানুয়ারি (হি.স.) : নেতাজির একটি শক্তিশালী জাতি গঠনের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের কাজ করতে হবে, মঙ্গলবার এই মন্তব্য করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আরএসএস প্রধান মোহন ভাগবত মঙ্গলবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর গুণাবলী এবং শিক্ষাগুলি গ্রহণ করার জন্য মানুষকে আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি তিনি একটি শক্তিশালী দেশ গড়তে নেতাজির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সম্মিলিত দায়িত্বের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন। মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় আরএসএসের একটি সমাবেশে ভাগবত নেতাজির ১২৭-তম জন্মবার্ষিকীর কথা স্মরণ করে একথা বলেছেন। আমাদের স্বাধীনতা সংগ্রামে অমূল্য অবদানের জন্য নেতাজিকে শুধু কৃতজ্ঞতার জন্যই স্মরণ করা উচিত নয়, তার গুণাবলী, আদর্শ এবং নীতিগুলিকে আমদের জীবনে স্থান দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
