টোঙ্ক, ৩১ অক্টোবর (হি.স.): রাজস্থানে এগিয়ে আসছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন, শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও। রাজস্থান বিধানসভা নির্বাচনে টোঙ্ক বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস নেতা শচীন পাইলট। মঙ্গলবার এই আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি। বিরাট রোড শো করে এদিন মনোনয়ন পত্র জমা দেন শচীন পাইলট।
পরে তিনি বলেছেন, রাজ্যের বাতাবরণ কংগ্রেসের পক্ষে, জনগণ বিজেপির কর্মপদ্ধতি এবং রাজ্যে তাঁদের কর্মক্ষমতা দেখেছে… কংগ্রেস বিশাল ব্যবধানে সরকার গঠন করবে। ইডি-র অভিযান প্রসঙ্গে তিনি বলেছেন, গোটা দেশ বলছে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার হচ্ছে… আমরা একে অপরের সঙ্গে দলের জন্য কাজ করছি। দলকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জয়ী করাই আমাদের সম্মিলিত লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
