নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.) : করোনার নতুন উপরূপ জেএন.১ ভারতে ছড়িয়ে পড়ছে দ্রুত। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতেও এই নতুন উপরূপ দ্রুত ছড়িয়ে পড়ছে। ২৮ ডিসেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে মোট ১৪৫ জনের শরীরে করোনার এই নতুন উপরূপের সন্ধান মিলেছে।
স্বাস্থ্য দফতর সূত্রে শুক্রবার জানা গিয়েছে, ২৮ ডিসেম্বর পর্যন্ত করোনার নতুন উপরূপ জেএন.১-এ ভারতে আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে এই নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। ইতিমধ্যেই গুজরাট ,কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া, কেরল, তামিলনাড়ু, রাজস্থান তেলেঙ্গানায় অনেকেই জেএন.১-এ সংক্রমিত হয়েছেন।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
