চাম্বা, ৮ আগস্ট (হি.স.): হিমাচল প্রদেশের চাম্বায় ৫০০ ফুট গভীর খাদে গাড়ি পড়ে ছয় জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চাম্বা জেলার তিসা মহকুমার চানওয়াস এলাকায় একটি গাড়ির চাকা পিছলে যাওয়ায় তা খাদে পড়ে।
জানা গেছে, গাড়ি চালাচ্ছিলেন স্থানীয় এক স্কুলের শিক্ষক। তিনি তাঁর স্ত্রী ও শ্যালককে সঙ্গে নিয়ে ছেলেমেয়েকে বোর্ডিং স্কুল থেকে আনতে গিয়েছিলেন। মৃত্যু হয়েছে শিক্ষক, তাঁর স্ত্রী, শ্যালক, ছেলে, মেয়ে ও গাড়িতে থাকা অন্য এক আরোহীর।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
