চন্ডীগড়, ১৬ অক্টোবর (হি.স.): ফের আগুন লাগল চন্ডীগড় পিজিআই-তে। সোমবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ আগুন লাগে। অ্যাডভান্সড চক্ষু কেন্দ্রের ইউপিএস ব্যাটারি রুম থেকে আগুনের সূত্রপাত হয়, সেখানে আগুন লাগার পর দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। দমকলের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।
গত সপ্তাহেই পিজিআই নেহরু হাসপাতালের ‘সি’ ব্লকের কম্পিউটার রুমে আগুন লেগেছিল। তদন্তে জানা যায়, ইউপিএস রুমে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন লাগার পর শক্তিশালী বিস্ফোরণ হয়, যে কারণে বৈদ্যুতিক তার পুড়ে যায়। অক্সিজেন পাইপলাইনও ফেটে গিয়েছিল। সেই অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের আগুন লাগল চন্ডীগড় পিজিআই-তে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
