গান্ধীনগর, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : সবুজ সম্প্রসারণের লক্ষ্যে গুজরাটের গান্ধীনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ ভাভোল-উভারসাদ সড়কে গাছ লাগালেন।
গান্ধীনগর পুরসভার জনসংযোগ বিভাগ জানিয়েছে, গান্ধীনগরের সবুজ আচ্ছাদন বৃদ্ধির জন্য, গান্ধীনগর পুরসভা এবং ইফকোর যৌথ উদ্যোগে ভাভোল-উভারসাদ সড়কে শ্রী হরি ১৪২ প্লটের কাছে প্রায় ৪০০টি গাছ লাগানো হয়েছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী একটি বটগাছ লাগান। ইফকো জেলা জুড়ে ১১টি গ্রামীণ এলাকায়ও গাছ লাগানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গান্ধীনগরের মেয়র মীরাবেন প্যাটেল, বিধায়ক রীতাবেন প্যাটেল, বিধায়ক আলপেশভাই ঠাকুর, ডেপুটি মেয়র নটভারজি ঠাকুর, স্থায়ী কমিটির চেয়ারম্যান গৌরাঙ্গ ব্যাস, শাসক দলের নেতা অনিলসিং ভাঘেলা, কালেক্টর মেহুল দাভে, গান্ধীনগরের ডেপুটি চেয়ারম্যান বিপীনভাই প্যাটেল, গান্ধীনগরের চেয়ারম্যান বাল্যবৈশাখী, বিসিবি চেয়ারম্যান প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / সোনালি
