নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): গাজায় সাংবাদিক হত্যার নিন্দা করল ভারত। গত সোমবার খান ইউনিসের হাসপাতালে ইজরায়েলের জোড়া হামলায় পাঁচ জন সাংবাদিক-সহ অন্তত ২০ জন মারা যান।
বুধবার সেই প্রসঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সাংবাদিকদের হত্যার ঘটনা অত্যন্ত খারাপ এবং গভীর দুঃখজনক। ভারত বরাবর যুদ্ধে সাধারণ মানুষের প্রাণহানির নিন্দা করে এসেছে। আমরা জেনেছি, ইজরায়েলি কর্তৃপক্ষ ইতিমধ্যেই এর তদন্ত শুরু করেছেন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
