তিরুবনন্তপুরম, ১৬ আগস্ট (হি.স.): ভারতীয় আবহাওয়া দফতর কেরলে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। আগামী ২৪ ঘণ্টায় এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিশুর, কান্নুর এবং কাসারগোদ জেলায় কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। বাকি সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন ধরে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায়, কান্নুর এবং কাসারগোদে সোমবার পর্যন্ত কমলা সতর্কতা জারি থাকবে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
