শ্রীনগর, ২৯ নভেম্বর (হি.স.): শীতের দাপট ক্রমেই বাড়ছে জম্মু ও কাশ্মীরে। কনকনে ঠান্ডায় কাঁপছে কাশ্মীরের বিভিন্ন প্রান্ত। শ্রীনগর, গুলমার্গ-সহ কাশ্মীরের নানা প্রান্তে হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন এমনই শীতের আমেজ থাকবে।
শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটও বাড়ছে জম্মু ও কাশ্মীরে। শনিবার সকালে শ্রীনগর-সহ কাশ্মীরের নানা প্রান্ত ছিল কুয়াশায় মোড়া। শ্রীনগরের ডাললেকের ওপর ছিল কুয়াশার আস্তরণ। নিরন্তর তাপমাত্রার পতনে জমতে শুরু করেছে শ্রীনগরের ডাল লেক। শ্রীনগরে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১২.১ ডিগ্রি সেলসিয়াস।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
