শ্রীনগর, ১৮ অক্টোবর (হি.স.): কাশ্মীরে ধীরে ধীরে উন্নতি হচ্ছে আবহাওয়ার। বুধবার সকাল থেকেই আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে, আবহাওয়ার উন্নতি হচ্ছে জম্মুতেও। আবহাওয়া দফতর বুধবার সকালে জানিয়েছে, কাশ্মীরে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ২৪ ঘন্টার মধ্যেই আবহাওয়ার অনেকটাই উন্নতি হবে। ধীরে ধীরে কেটে যাবে কুয়াশার চাদরও।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ১৯-২১ অক্টোবর সময়কালে মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। তবে, ২৪ থেকে ২৮ অক্টোবরের সময়কালে আবারও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ওই সময়ে সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত হতে পারে। তবে, আগামী ১০ দিনের মধ্যে বড় ধরনের বৃষ্টি ও তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া অনুকূল হওয়ায় কৃষকদের চাষের কাজ পুনরায় শুরু করতে বলা হয়েছে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
