শ্রীনগর, ২৪ ডিসেম্বর (হি.স.): কাশ্মীরে আবারও হামলা চালাল জঙ্গিরা। এবার উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীকে গুলি করে খুন করল জঙ্গিরা। রবিবার বারামুল্লা জেলার শীরির গান্টমুল্লা এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। নিহত ওই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর নাম-মহম্মদ শফি। তিনি মসজিদে আজান পাঠ করতে গিয়েছিলেন, সেই সময় জঙ্গিরা গুলি চালালে তাঁর মৃত্যু হয়।
হামলার পরই জঙ্গিদের খোঁজে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সুরক্ষা বাহিনী। নিহত অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বয়স ৭২ বছর। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁর। রবিবার সকালে মসজিদে আজান পাঠ করতে গিয়ে জঙ্গিদের গুলিতে তিনি প্রাণ হারালেন।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
