নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): বেআইনি বেটিং মামলায় ইডি-র দফতরে হাজিরা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। মঙ্গলবার ইডি-র দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল যুবরাজের। সেই মতো তিনি ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন।
উল্লেখ্য, বেআইনি বেটিং মামলায় এর আগে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী, অভিনেতা অঙ্কুশ হাজরা প্রমুখকে জেরা করেছে ইডি। যুবরাজ সিংকেও ডেকে পাঠানো হয়েছিল, মঙ্গলবার তিনি ইডি-র দফতরে হাজিরা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
