• English
  • Hindi
  • Punjabi
  • Marathi
  • German
  • Gujarati
  • Urdu
  • Telugu
  • Bengali
  • Kannada
  • Odia
  • Assamese
  • Nepali
  • Spanish
  • French
  • Japanese
  • Arabic
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
Notification
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Noida
  • Breaking
  • National
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
CliQ INDIA Sites > CliQ INDIA Bengali > National > অসমে ১৭,৫৫৬ কোটি টাকা ব্যয়সাপেক্ষে ২৬টি জাতীয় সড়ক প্ৰকল্পের উদ্বোধন ও শিলান্যাস গডকড়ির
National

অসমে ১৭,৫৫৬ কোটি টাকা ব্যয়সাপেক্ষে ২৬টি জাতীয় সড়ক প্ৰকল্পের উদ্বোধন ও শিলান্যাস গডকড়ির

CliQ INDIA
Last updated: November 1, 2023 9:00 am
CliQ INDIA
Share
5 Min Read
SHARE

– কাজিরঙায় এলিভেটেড করিডর, নুমলিগড়-গহপুর সংযোগী সুরঙ্গ, গুয়াহাটি রিং ৰোড, বাইহাটা চারিআলি-তেজপুর জাতীয় সড়কের চারলেনকরণের কাজ, কামাখ্যা ধাম থেকে কামাখ্যা রেলস্টেশন পর্যন্ত রোপওয়ে প্ৰকল্প বাস্তবায়িত করতে কেন্ত্ৰীয় মন্ত্ৰীকে অনুরোধ মুখ্যমন্ত্ৰীর

– কেন্দ্ৰীয় তহবিলে অসমের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ৫০০ কোটি মঞ্জুর করতে নীতিনকে অনুরোধ হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ৩১ অক্টোবর (হি.স.) : সড়ক যোগাযোগ ক্ষেত্রকে উন্নীতকরণের মাধ্যমে অসমকে বিকশিত করতে সুদূরপ্ৰসারী লক্ষ্যের অঙ্গ হিসেবে ১৭,৫৫৬ কোটি টাকা ব্যয়সাপেক্ষে ২৬টি জাতীয় সড়ক প্ৰকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন কেন্দ্ৰীয় ভূতল পরিবহণ মন্ত্ৰী নীতিন গডকড়ি।

আজ মঙ্গলবার গুয়াহাটির পাঞ্জাবাড়িতে অবস্থিত শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰের প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে কেন্দ্ৰীয় ভূতল পরিবহণ এবং মহাসড়ক দফতরের মন্ত্ৰী নীতিন গডকড়ি মোট ১৭,৫৫৬ কোটি টাকা ব্যাসসাপেক্ষে ২২টি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস এবং ৪-টি প্ৰকল্প জাতির উদ্দেশ্যে উৎসৰ্গ করেছেন।

কেন্দ্ৰীয় মন্ত্ৰী গডকড়ি কলিয়াবর তিনিআলি-দোলাবাড়ি চারলেনযুক্ত সড়কের সঙ্গে ব্ৰহ্মপুত্ৰ নদের ওপর নিৰ্মিত নতুন দুইলেনযুক্ত সেতু, ডকমকা-লরিংথেপির চারলেনযুক্ত সড়ক, করিমগঞ্জের পোয়ামারা থেকে বাটইয়া, তিনোখাল থেকে মুণ্ডমালা ও লোয়াইরপোয়া থেকে চুড়াইবাড়ি পর্যন্ত দুইলেনযুক্ত সড়ক এবং নুমলিগড়-খটখটি জাতীয় সড়কের সুদৃঢ়করণ প্রকল্প রাষ্ট্রের নামে উৎসৰ্গ করেছেন।

তিনসুকিয়া-মাকুম বাইপাসের প্যাভ শোল্ডার সহ চারলেন/ দুইলেনকরণ, সিমেনচাপরি-নাগাবাং গামচুকের চারলেনকরণ, ধূপধরা শহর-ছয়গাঁওয়ে চারলেনকরণ, শিলচর-ধনেহরির চারলেনকরণ, ডিমা হাসাওয়ে পি লেইকুল-বড়োয়াপুর প্যাভ শোল্ডার সহ দুইলেনকরণ, ডিগবয় বাইপাসে বগাপানি থেকে গোলাইগাঁও পর্যন্ত প্যাভ শোল্ডার সহ দুইলেনকরণ, নাগাবাং গামচুক-অসম/অরুণাচল প্রদেশ সীমান্তে চারলেনকরণ, ছয়গাঁও-গুয়াহাটি বিমানবন্দর জংশনের চারলেনকরণ, ধনেহরি-লায়লাপুরের চারলেনকরণ, শ্রীরামপুর-কচুখানা হরিছড়া পাগলাগঞ্জের চারলেনকরণ, দুধনৈ-ডাইনাডুবির প্যাভ শোল্ডার সহ দুইলেনকরণ, মার্ঘেরিটা-লিডু বাইপাসের সঙ্গে গোলাইগাঁও থেকে লিডু পর্যন্ত প্যাভ শোল্ডার সহ দুইলেনকরণ, নিশ্চিন্তপুর-পাইকানের চারলেনকরণ, পাঁচগ্ৰাম বাইপাসের চারলেনকরণ, ডিমা হাসাওয়ে হাংগ্ৰুম-হেজাইচকের প্যাভ শোল্ডার সহ দুইলেনকরণ, কচুখানা হরিছড়া পাগলাগঞ্জ-ধুবড়ি-ফুলবাড়ি সেতুর প্রবেশপথের চারলেনকরণ, জয়পুর থেকে শুকানজুড়ি পর্যন্ত পুনর্নিৰ্মাণ, কান্দুলিজানগাঁও-সিমেনচাপরির চারলেনকরণ, পাইকান-ধূপধরা শহরের চারলেনকরণ, করিমগঞ্জের বদরপুর বাইপাসের চারলেনকরণ, ডিমা হাসাওয়ে হেজাইচক-পি লেইকুলের প্যাভ শোল্ডার সহ দুইলেনকরণ, ডিলাই-লাহরিজানের চারলেনকরণ প্রকল্পের ভাৰ্চুয়োলি শিলান্যাস করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা আজ ১৭,৫৫৬ কোটি টাকা ব্যয়ে ২৬টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের জন্য কেন্দ্ৰীয় মন্ত্ৰীকে ধন্যবাদ জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী বলেন, অসম এর আগে এ রকম ভালো দিন দেখেনি। গুয়াহাটিতে নির্মীয়মাণ একটি রিং রোড প্রকল্পের উল্লেখ করে মুখ্যমন্ত্ৰী বলেন, খানাপাড়া থেকে জালুকবাড়ি পর্যন্ত ছয়লেনযুক্ত সড়ক তৈরি হচ্ছে। এই সড়ক বাইহাটা চারিআলি পর্যন্ত সম্প্ৰসারিত করা দরকার। এর পর এই সড়ক সিপাঝাড় হয়ে কুরুয়া, ব্ৰহ্মপুত্ৰ নদের ওপর প্রস্তাবিত নতুন সেতুর মাধ্যমে নারেঙ্গি, সোনাপুর পর্যন্ত এবং এর পর খানাপাড়ার সঙ্গে সংযোগ করার পরিকল্পনা আছে, বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এর ফলে রাজ্যের অৰ্থনৈতিক উন্নয়নের গতি আরও অধিক ত্বরান্বিত হহে। এ ব্যাপারে যথোচিত পদক্ষেপ গ্ৰহণ করতে কেন্দ্ৰীয় মন্ত্ৰীকে মুখ্যমন্ত্ৰী অনুরোধ জানান।

কাজিরঙা অসমের হৃদপিণ্ড বলে উল্লেখ করে মুখ্যমন্ত্ৰী তাঁর ভাষণে বলেন, বন্যার সময় জাতীয় উদ্যানটির বহু বন্যপ্ৰাণী জাতীয় সড়কে উঠে আসে এবং দুৰ্ঘটনার কবলে পড়ে মৃত্যু পৰ্যন্ত হয়। তাই বুনো জীবজন্তুর চলাচলের সুবিধার প্রতি লক্ষ্য রেখে কাজিরঙায় ৩২ কিলোমিটার দৈৰ্ঘ্যের একটি এলিভেটেড করডোর নির্মাণ করতে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা কেন্দ্ৰীয় মন্ত্ৰীকে অনুরোধ জানান।

পাশাপাশি যোরহাট থেকে ডিব্ৰুগড় পর্যন্ত জাতীয় সড়ক ২০২৪ সালের জুন মাসের মধ্যে সম্পূৰ্ণ হয়ে যাবে বলে কেন্দ্ৰীয় মন্ত্ৰী গডকড়ি আশ্বাস দিয়েছেন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নগাঁও থেকে গহপুর পর্যন্ত নিৰ্মীয়মাণ জাতীয় সড়ক আগামী বছরের ফেব্ৰুয়ারি মাসের মধ্যে সম্পূৰ্ণ হয়ে যাবে। গোলাঘাটের নুমলিগড় থেকে গহপুর পর্যন্ত ব্ৰহ্মপুত্ৰের নীচে দিয়ে নির্মীয়মাণ সুরঙ্গের খরচ ১২ হাজার কোটি টাকা বলে জানিয়ে মুখ্যমন্ত্ৰী কেন্দ্ৰীয় মন্ত্ৰীকে এ ব্যাপারে যথোচিত পদক্ষেপ গ্ৰহণ করতে অনুরোধ জানান। বাইহাটা চারিআলি থেকে তেজপুর পর্যন্ত জাতীয় সড়কটি চারলেনের করতে কেন্দ্রীয় মন্ত্ৰীকে অনুরোধ ঝানান মুখ্যমন্ত্ৰী ড. শর্মা।

‘অসম মালা’ প্রকল্পের অধীনে রাজ্যে সড়ক নিৰ্মাণের কাজ অব্যাহত বলে জানিয়ে মুখ্যমন্ত্ৰী কেন্দ্ৰীয় তহবিল থেকে ৫০০ কোটি টাকা আবণ্টন দিতে কেন্দ্ৰীয় মন্ত্ৰীকে অনুরোধ জানান। তিনি জানান, কামাখ্যাধাম থেকে কামাখ্যা রোল স্টেশন পর্যন্ত একটি রোপওয়ে নিৰ্মাণ হলে জনসাধারণ বাধাহীনভাবে যাতায়াত করতে পারবেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর অসমের ওপর আশীৰ্বাদ আছে। এর জন্য অসম তথা উত্তর-পূৰ্বাঞ্চল উন্নয়নের ক্ষেত্ৰে বহুদূর এগিয়ে যেতে সক্ষম হচ্ছে। তিনি বলেন, রাজ্য সরকার নতুন করে ১২ হাজার সরকারি বিভিন্ন পদে নিয়োগের পদক্ষেপ গ্রহণ করেছে।

আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক এবং অসামরিক বিমান পরিবহণ দফতরের প্রতিমন্ত্ৰী জেনারেল (অব) বিকে সিং, অসম সরকারের কেশব মহন্ত, পরিমল শুক্লবৈদ্য সহ বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্ৰী, সাংসদ, কারবি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কাৰ্যনির্বাহী সদস্য, উত্তর কাছাড় স্বশাসিত পরিষদের মুখ্য কাৰ্যনির্বাহী সদস্য, কেন্দ্ৰীয় ও রাজ্য সরকারের বিভাগীয় শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ

You Might Also Like

প্রধানমন্ত্রীর ভুটান সফর স্থগিত, প্রতিকূল আবহাওয়ায় যাওয়া হল না মোদীর
‘মহাগঠবন্ধন ক্ষমতায় এলে ফের শুরু হবে জঙ্গলরাজ’, বিহারে বললেন অমিত শাহ
রাজধানী দিল্লিতে ফের স্বস্তির বৃষ্টি, নানা স্থানে যানজটে চূড়ান্ত ভোগান্তি | BulletsIn
দিল্লির আজাদ মার্কেটে একটি ভবন ধসে মৃত এক
নয়ডার রঙের সংস্থায় বিধ্বংসী আগুন, হতাহতের খবর নেই

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Angry0
Wink0
Previous Article ভবিষ্যতে ব্যালন ডি’র জিতবে এমবাপে-হলান্ড, আশা মেসির
Next Article অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৮৮ ডলারের কাছাকাছি, পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

রুপির পতন ও তেলের দাম বাড়ার কারণে ভারতের শেয়ারবাজার গভীরভাবে লাল হয়ে উঠেছে
Business
May 23, 2026
মহারাষ্ট্রের পদক্ষেপের পর কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে বিমানের জ্বালানিতে ভ্যাট কমানোর আহ্বান জানিয়েছে কেন্দ্র
National
May 23, 2026
সুপ্রিম কোর্ট অর্থনৈতিকভাবে উন্নত ওবিসি পরিবারের জন্য সংরক্ষণের সুবিধার বিষয়ে প্রশ্ন তুলেছে
National
May 23, 2026
২০২৬ সালের আইপিএলে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস
Sports
May 23, 2026

//

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

Sign Up for Our Newsletter

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Follow US

Follow US

© 2026 cliQ India. All Rights Reserved.

CliQ INDIA Bengali
  • English – अंग्रेज़ी
  • Hindi – हिंदी
  • Punjabi – ਪੰਜਾਬੀ
  • Marathi – मराठी
  • German – Deutsch
  • Gujarati – ગુજરાતી
  • Urdu – اردو
  • Telugu – తెలుగు
  • Bengali – বাংলা
  • Kannada – ಕನ್ನಡ
  • Odia – ଓଡିଆ
  • Assamese – অসমীয়া
  • Nepali – नेपाली
  • Spanish – Española
  • French – Français
  • Japanese – フランス語
  • https://cliqindia.com/arabic/
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?