কিশোর সরকার
ঢাকা, ২২ জানুয়ারি (হি.স): চিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ‘দ্য গ্রেট ওয়াল কোমেমোরেটিভ মেডেল’ দেওয়া হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার দেশের সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে এই অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট তুলে দেন।
রাষ্ট্রদূতের মাধ্যমে চিনের পাবলিক সিকিউরিটি মন্ত্রণালয়ের মন্ত্রী ওয়াং জিয়াওহং স্বরাষ্ট্রমন্ত্রীকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানান এবং পুনরায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানান।
হিন্দুস্থান সমাচার /
