ঢাকা, ২৪ আগস্ট (হি.স.): বাংলাদেশের সঙ্গে মসৃণ করতে চাইছে পাকিস্তান। একগুচ্ছ প্রয়াস সেটাই জানান দিচ্ছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তাঁর বাসভবনে যান বাংলাদেশে সফররত পাকিস্তানি উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দার।
রবিবার সন্ধ্যায় ঢাকার গুলশানে অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তিনি। এর আগে খালেদা জিয়ার বাড়িতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। বিএনপি-র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবনে এসেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
