হেলসিঙ্কি, ৩০ নভেম্বর (হি.স.): পাকিস্তান, আফগানিস্তান ও মায়ানমারে দূতাবাস বন্ধ করে দিচ্ছে ফিনল্যান্ড। সে দেশের সরকারের তরফে শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। ফিনল্যান্ডের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ২০২৬ সাল থেকে কৌশলগত ও কার্যক্রমগত কারণে পাকিস্তান, আফগানিস্তান ও মায়ানমার থেকে নিজেদের দূতাবাস বন্ধ করার পরিকল্পনা রয়েছে।
দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ফিনল্যান্ডের সঙ্গে সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। দেশটির বিদেশমন্ত্রক জানিয়েছে, আমরা আমাদের দূতাবাস নেটওয়ার্ককে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিয়মিতভাবে উন্নীত করব। এই পরিবর্তনগুলো আমাদের একটি শক্তিশালী ফিনল্যান্ড গড়তে এবং আমাদের অগ্রাধিকার অনুযায়ী বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক পরিচালনা করতে সাহায্য করবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
