
ঢাকা, ১১ জানুয়ারি (হি.স.) : ফের বিশ্বজুড়ে খারাপ বাতাসের মানের শহরের তালিকায় শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা । বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) মান ছিল ২৮০। বাতাসের গুণগত মান অনুযায়ী ঢাকার অত্যন্ত নিম্নমানের বায়ু মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে এমন ঢাকা শীতকালে আরও খারাপ হয় এবং বর্ষাকালে উন্নতি হয়।
ঢাকা ট্রিবিউনের তথ্য অনুযায়ী, বায়ুর মান সূচকে ঢাকা শহরের বায়ুর মান সবচেয়ে খারাপ পাওয়া গেছে। যেখানে বিশ্বের অন্যান্য দেশে পাকিস্তানের লাহোর দ্বিতীয় স্থানে, ভারতের দিল্লি তৃতীয় এবং কলকাতা চতুর্থ স্থানে রয়েছে। লাহোরের একিউআই মান ২৩৪, দিল্লির ২২৪ এবং কলকাতার ১৯০ পাওয়া গেছে। হিন্দুস্থান সমাচার / কাকলি
