ঢাকা, ২১ জুলাই (হি.স.): বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বাহিনীর সদর দফতরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এমনটা জানিয়েছেন। তিনি বলেন, বিমান দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রশাসন সূত্রের খবর, দুপুর ১টা ১৮ মিনিট নাগাদ খবর পাওয়া যায়, উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়েছে।এদিকে, দুর্ঘটনাটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর শিক্ষার্থী-অভিভাবকসহ আতঙ্কিত লোকজন ছোটাছুটি করছে।
—————
হিন্দুস্থান সমাচার / রাকেশ
