ওয়াশিংটন, অরুণাচল প্রদেশকে ভারতের ভূখণ্ড হিসেবেই স্বীকৃতি দিয়েছে আমেরিকা। চিনকে জানিয়ে দিলেন ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট-এর প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন চিন। সেই বিষয়ে এবার চিনকে প্রতিক্রিয়া দিল আমেরিকা।
ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট-এর প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, অরুণাচল প্রদেশকে ভারতীয় ভূখন্ড হিসেবে স্বীকৃতি দেয় আমেরিকা এবং আমরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সামরিক অথবা বেসামরিকভাবে অনুপ্রবেশ কিংবা দখলদারিত্বের মাধ্যমে আঞ্চলিক দাবিকে এগিয়ে নেওয়ার যে কোনও একতরফা প্রচেষ্টার তীব্র বিরোধিতা করি।
