মস্কো, ১৬ আগস্ট(হি.স.): রাশিয়ার রিয়াজান অঞ্চলে সেনাবাহিনীর বারুদ ও সিনথেটিক ফাইবার তৈরির কারখানায় শনিবার সকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই ৪ সেনা-সহ কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ১৩০ জনেরও বেশি।
রাশিয়ার জরুরি পরিষেবার তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের তীব্রতায় গোটা কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে ,বারুদের স্তুপে আগুন লেগে বিস্ফোরণের আশঙ্কা করা হলেও, তবে ড্রোন হামলার আশঙ্কাও ইতিমধ্যে এড়িয়ে দেওয়া হচ্ছে না। স্থানীয় গভর্নর পাভেল মালকভ এক দিনের শোক ঘোষণা করেছেন। উল্লেখ্য, একই কারখানায় ২০২১ সালের অক্টোবর মাসে হওয়া বিস্ফোরণে ১৭ জন মারা গিয়েছিলেন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
