আঙ্কারা, ৭ জুলাই (হি.স.): সহকর্মীর দেহ খুঁজতে গিয়ে মিথেন গ্যাসের সংস্পর্শে এসে প্রাণ হারালেন তুরস্কের পাঁচ সেনা। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের এক সেনাকর্মী ২০২২-এ কুর্দদের হাতে নিহত হয়েছিলেন। তাঁরই দেহাবশেষ খুঁজতে উত্তর ইরাকের একটি গুহায় অভিযান চালাচ্ছিল তুরস্কের সেনার একটি দল। মিথেনের সংস্পর্শে আসেন ১৯ জন সেনাকর্মী। তাঁদের প্রত্যেককেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়েছে পাঁচ সেনার।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
