কাঠমান্ডু, ১১ সেপ্টেম্বর (হি.স.): বৃহস্পতিবারও কার্ফু জারি রয়েছে নেপালে। দেশের সর্বত্র এখনও রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। রাজধানী কাঠমান্ডুতে বাসিন্দাদের বাড়িতে থাকতে নির্দেশ দিয়েছে সেনাবাহিনী।
অল্পবয়সীদের মধ্যে বেশ জনপ্রিয় কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ বিক্ষোভকারীদের শান্ত থাকতে অনুরোধ করেছেন। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের নামে এখনও নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি-র নামই শোনা যাচ্ছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
