ঢাকা, ৭ জানুয়ারি (হি.স.): নির্বাচন বয়কট করায় বিএনপি-র সমালোচনা করলেন অভিনেতা তথা আওয়ামী লীগ প্রার্থী ফেরদৌস আহমেদ। রবিবার সকালে তিনি বলেছেন, তাঁদের (বিএনপি) গণতন্ত্রের সংজ্ঞা একেবারেই আলাদা। তাঁরা মানুষ হত্যা, সরকারি সম্পত্তি ধ্বংস, সাধারণ মানুষের জীবন ধ্বংসে বিশ্বাসী। এটাই কি গণতন্ত্র? আমার সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা বিশ্বাস করেন না।
বাংলাদেশে ভোটগ্রহণ ও আওয়ামী লীগের জয় নিয়ে আত্মবিশ্বাসী ফেরদৌস বলেছেন, আমরা খুবই উদগ্রীব এবং অধীর আগ্রহে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। প্রধানমন্ত্রী নিজের ভোট দিয়েছেন। আমরা জিতবই, আমি ১০০ শতাংশ আত্মবিশ্বাসী। আমি জয়ী হব এবং আমার প্রধানমন্ত্রী পঞ্চমবারের মতো ক্ষমতায় ফিরে আসবেন।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
