জাকার্তা, ২৯ নভেম্বর (হি.স.): লাগাতার ভারী বর্ষণে উদ্ভূত ভয়াবহ বন্যা ও ভূমিধসে দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। ভারী বর্ষণে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সহস্রাধিক মানুষ এখনও আটকে রয়েছেন।
ইন্দোনেশিয়ায় ২০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। নিখোঁজ শতাধিক। থাইল্যান্ডে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২। সোংখলা প্রদেশে জলস্তর বেড়ে তিন মিটারে পৌঁছেছে।
এদিকে মালয়েশিয়ায়, প্রবল বন্যায় কমপক্ষে দু’জন মৃত। বিপুল এলাকা জলমগ্ন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
