কাবুল, ১৫ অক্টোবর (হি.স.): যুদ্ধবিরতির পরে ফের সংঘর্ষ বাধল পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে। মঙ্গলবার গভীর রাতে দুই দেশের সীমান্ত বরাবর ফের যুদ্ধ শুরু হয়। আফগানিস্তানের তালিবান সেনা জানায়, তারা সীমান্ত বরাবর একটি পাক সেনার ছাউনি ধ্বংস করেছে। আটক করেছে একটি ট্যাঙ্ক। রাতভর যুদ্ধে ৫৮ জন পাক সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তারা।
অন্য দিকে পাক সেনার দাবি, তাদের আক্রমণে এখনও পর্যন্ত অন্তত ২০০ আফগান সেনা নিহত হয়েছে। মঙ্গলবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, আফগান বাহিনী প্রথমে গুলিবর্ষণ শুরু করে, যার জবাবে পাকিস্তানি বাহিনী পাল্টা গুলি করে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
