নয়াদিল্লি, ৯ আগস্ট, (হি.স.): বিশ্বতালিকায় ভারতের পাসপোর্ট শক্তিবৃদ্ধি ধারাবাহিকতা দেখাতে পারছে না।
২০০৬ সালে পাসপোর্ট শক্তির বিশ্বতালিকায় ভারত ছিল ৭১ নম্বর স্থানে। ২০১৪-তে তা নেমে যায় ৭৬ নম্বর স্থানে। ২০১৮, ২০২১ ও ২০২৫-এ এই অবস্থান হয়েছে যথাক্রমে ৮১, ৯০ ও ৭৭।
প্রতিবেশী অন্যান্য দেশের মধ্যে বর্তমানে ভারতের চেয়ে বেশি শক্তিশালী চিনের ভিসা। বিশ্বতালিকায় তারা ৬০ নম্বর স্থানে। ই ভিসা-র অবস্থানও ভারতের চেয়ে অনেক আশাব্যঞ্জক।
ভারতীয়রা যেখানে ৪১টি দেশে এই সুযোগ পাচ্ছে, সেখানে চিন পাচ্ছে ৮৩টি দেশে।
তবে, সার্বিকভাবে ভারতের পিছনে আছে ভুটান (তালিকায় ৮৪-তম)। এর পর শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান— যথাক্রমে
তালিকায় ৯১, ৯৪, ৯৫ ও ৯৬-তম।
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
