গাজা, ২৫ আগস্ট (হি.স.): দক্ষিণ গাজার নাসের হাসপাতালে হামলা চালাল ইজরায়েল সেনা। সোমবার সকালে আর পাঁচটা দিনের মতোই কাজ শুরু করেছিলেন সকলে। শিশু, পড়ুয়া, চিকিৎসক, সাংবাদিক— সকলেই ছিলেন হাসপাতালের ভিতরে। আচমকা হামলা চলে সেখানে।
জানা গেছে, মুহূর্তের মধ্যে হাসপাতাল চত্বর পরিণত হয় ধ্বংসস্তূপে। এখনও পর্যন্ত চার সাংবাদিক-সহ মোট ১৯ জনের নিহত হওয়ার খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা উদ্ধারকারীদের। এই ঘটনায় এখনও ইজরায়েলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
