কিভ, ৭ সেপ্টেম্বর, (হি.স.): ইউক্রেনের রাজধানী কিভের সরকারি ভবনে হামলা চালাল রাশিয়া। ৮০০-রও বেশি ড্রোন হামলা মস্কোর৷ যুদ্ধ শুরুর পর এই প্রথম সবচেয়ে বড় হামলা করল রাশিয়া৷ রবিবারের এই হামলায় মৃত্যু হয়েছে এক মহিলা ও তাঁর ৩ মাসের একটি শিশুর৷
ইউক্রেনের বায়ুসেনার এক মুখপাত্র ইউরি ইহনাত জানান, কিভের উপর পুরোদস্তুর যুদ্ধ শুরু করার পর এই প্রথম এতবড় হামলা করল রাশিয়া ৷ এদিন, কিভের একাধিক এলাকায় ১৩টি মিশাইল হামলাও চালিয়েছে মস্কো ৷ তবে ৭৪৭টি ড্রোন ও ৪টি মিশাইল ধ্বংস করা হয়েছে ইউক্রেনের তরফে বলেও জানান বায়ুসেনার মুখপাত্র ৷
ইউক্রেনের ৩৭টি এলাকায় ৯টি মিশাইল এবং ৫৬টি ড্রোন ছুড়েছে রাশিয়া ৷ পরে ৮টি এলাকা থেকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে৷
সূত্রের খবর, কিভের বিভিন্ন সরকারি দফতরের ছাদ থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় ৷ যদিও সরাসরি আঘাতের কারণে নাকি ধ্বংসাবশেষ থেকে ধোঁয়ার উৎপত্তি, তা নিশ্চিতভাবে জানা যায়নি ৷
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
