মুম্বই, ২৩ ডিসেম্বর ( হি.স.): সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। চিত্রনাট্য, পরিচালনা ও প্রাণবন্ত অভিনয়ে মুক্তির পর থেকেই ছবিটি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আট থেকে আশি—সব বয়সের দর্শকের প্রশংসা পেয়েছে ‘ধুরন্ধর’।
মঙ্গলবার বক্স অফিসের তরফে জানানো হয়েছে, মুক্তির ১৮ দিনে সোমবার এই ছবি আয় করেছে ১৬ কোটি টাকা , যা তিন সপ্তাহের মধ্যে সবথেকে কম । এখনও পর্যন্ত ছবির মোট দেশব্যাপী আয় ৫৭১.৭৫ কোটি টাকা। বিশ্বব্যাপী আয় ছুঁয়েছে ৮৭২ কোটি টাকা । এখনও পর্যন্ত শ্রদ্ধা কাপুরের স্ত্রী ২ ও কান্তারা : চ্যাপ্টার ১ এর বক্স অফিস আয়কে অতিক্রম করেছে । ভারতের ব্লকবাস্টার ছবিগুলির মধ্যে ধুরন্ধর অন্যতম , সেটা বলার অপেক্ষা রাখেনা।
—————
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক
