মুম্বই , ১২ ডিসেম্বর ( হি. স.): সম্প্রতি মুক্তি পেয়েছে আসন্ন ছবি বর্ডার ২ এর বেশ কয়েকটি পোস্টার। শুক্রবার সমাজ মাধ্যমে প্রকাশিত হয়েছে ছবির আরও একটি পোস্টার। পোস্টারে একসঙ্গে দেখা গেছে অভিনেতা সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং অহন শেঠিকে ।
পরিচালক ও প্রযোজক মহলের তরফে জানানো হয়েছে, আসন্ন বিজয় দিবসের দিন অর্থাৎ ১৬ ডিসেম্বর সমাজ মাধ্যমে মুক্তি পাবে ছবির টিজার। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক বিজয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির পটভূমি । ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১
২০২৬ এর ২৩শে জানুয়ারি। টিজার মুক্তির ঘোষণা হতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জল্পনা । বর্ডারের সেক্যুয়েল হিসাবে এই ছবি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে সমর্থ হবে , এমনটাই আশা রাখছেন পরিচালক ও প্রযোজক মহল।
—————
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক
