মুম্বই, ১২ ডিসেম্বর ( হি. স.): সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। চিত্রনাট্য, পরিচালনা ও প্রাণবন্ত অভিনয়ে মুক্তির পর থেকেই ছবিটি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আট থেকে আশি—সব বয়সের দর্শকের প্রশংসা পেয়েছে ‘ধুরন্ধর’।
শুক্রবার বক্স অফিসের তরফে জানানো হয়েছে, মুক্তির সপ্তম দিন বৃহস্পতিবার ধুরন্ধর আয় করেছে ২৭ কোটি । মাত্র এক সপ্তাহের মধ্যে ছবি পৌঁছে গেলো ২০০ কোটির ক্লাবে । এর আগে , ষষ্ঠ দিনে ছবির আয় ২৬.৫০ কোটি, পঞ্চম দিনে ২৭ কোটি ও চতুর্থ দিনে ২৩.২৫ কোটি টাকা। ‘ধুরন্ধর’ সাত দিনে আয় করেছে মোট ২০৭.২৫ কোটি টাকা। ধুরন্ধর এখন দেশীয় প্রেক্ষাগৃহের গণ্ডি পেরিয়ে পাড়ি দিয়েছে বিদেশের মাটিতেও। ছবির বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ৩০৬.২৫ কোটি|
—————
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক
