মুম্বাই, ৫ সেপ্টেম্বর, (হি.স.): শুক্রবার শেয়ারবাজারে দিনের শুরুটা আকর্ষণীয় হলেও শেষে এসে ধাক্কা খেল। সপ্তাহের শেষ ট্রেডিং সেশন, শুক্রবারে বৃদ্ধির আবহ ছিল দেশের শেয়ার বাজারে। কিন্তু বাজার বন্ধের আগে তা কিছুটা হলেও কমে গেল। এর জেরে ফ্ল্যাট রইল সেনসেক্স ও নিফটি।
শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ৭.২৫ শতাংশ কমেছে। এর জেরে সেনসেক্স রয়েছে ৮০ হাজার ৭১০ পয়েন্টে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অবশ্য ৬.৭১ পয়েন্ট বেড়েছে। এর জেরে নিফটি৫০ রয়েছে ২৪ হাজার ৭৪১ পয়েন্টে।
বম্বে স্টক এক্সচেঞ্জে মিড ক্যাপ ইনডেক্সের পতন হয়েছে ০.১০ শতাংশ। তবে স্মল ক্যাপ ইনডেক্স বেড়েছে ০.০৯ শতাংশ।
জিএসটি সংস্কারের আবহে গত দু’দিন ধরেই বড় অঙ্কের বৃদ্ধি হয়েছে দেশের শেয়ার বাজারের। শুক্রবার সকালের প্রবণতা দেখেও আশা বেড়েছিল লগ্নিকারীদের। কিন্তু তা সত্ত্বেও শেষবেলায় পতন হলো বাজারের।
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
