নয়াদিল্লি, ৩০ জুলাই(হি.স.): ভারতের তেল বিক্রয়কারী সংস্থাগুলি বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের উপর ভিত্তি করে পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে। বুধবার দেশীয় বাজারে পেট্রোল- ডিজেলের দামেও কোনও রকম পরিবর্তন দেখা গেল না।
এদিন দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা ও ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা। কলকাতায় প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা , ডিজেলের দাম ৯২.০২ টাকা। মুম্বইতে প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৩.৫০ টাকা ও ডিজেলের দাম ৯০.০৩ টাকাই বহাল রয়েছে । চেন্নাইতে প্রতি লিটারে পেট্রোলের দাম ১০০.৮০ টাকা এবং ডিজেলের দাম ৯২.৩৯ টাকা।
—————
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক
