নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : ধস নামল বেসরকারি ব্যাঙ্কিং সংস্থা পেটিএম-এর শেয়ারে । এক ধাক্কায় শেয়ার বাজারে ২০ শতাংশ দর পতন হল সংস্থাটির।
বুধবার রিজার্ভ ব্যাঙ্ক যে নিষেধাজ্ঞা জারি করে । তাতে বলা হয়, ২৯ ফেব্রুয়ারির পর আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না পেটিএম। তবে রিজার্ভ ব্যাঙ্কের এই নিষেধাজ্ঞায় পেটিএম-এর জমা থাকা টাকায় ইউপিআই লেনদেন ক্ষতিগ্রস্ত হবে না। সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট এবং ওয়ালেটে টাকা থাকলে তা ব্যবহার করতে গ্রাহকদের কোনও অসুবিধে হবে না। ২৯ ফেব্রুয়ারির পরেও চলবে ইউপিআই লেনদেন। ফ্যাস্ট্যাগ এবং এনসিএমসি লেনদেনের ক্ষেত্রেও সমস্যা নেই। কিন্তু নতুন করে অ্যাকাউন্ট বা ওয়ালেটে টাকা নিতে পারবে না পেটিএম। তবে জার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞার পরেই এক ধাক্কায় শেয়ার বাজারে ২০ শতাংশ দর পতন হল সংস্থাটির। বৃহস্পতিবার পেটিএম-এর প্রতিটি শেয়ারের দাম হয়ে দাঁড়াল ৬০৯ টাকা যা বুধবার ছিল ৭৬১ টাকা। –হিন্দুস্থান সমাচার / কাকলি
