নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): ভারতের তেল বিক্রয়কারী সংস্থাগুলি বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের উপর ভিত্তি করেই পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে। দেশীয় বাজারে সোমবার পেট্রোল – ডিজেলের দামে কোনও পরিবর্তন দেখা গেলো না ।
এদিন দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা ও ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা ও ডিজেলের দাম ৯২.০২ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম ১০৩.৫০ টাকা, ডিজেলের দাম ৯০.০৩ টাকা । চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০.৮০ টাকা, ডিজেলের দাম ৯২.৩৯ টাকাই বহাল রইলো ।
—————
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক
