মুম্বই , ১৯ সেপ্টেম্বর (হি.স.): দেশীয় বাজারে শুক্রবার বাড়লো সোনা – রুপোর দাম। এদিন দিল্লিতে কেজি প্রতি রুপোর দাম ১,৩৩,০০০ লক্ষ টাকা।
শুক্রবার দিল্লিতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,১১,৪৮০ লক্ষ টাকা ও ২২ ক্যারেট সোনার দাম ১,০২,২২০ লক্ষ টাকা। মুম্বইতে, প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,১১,৩৩০ লক্ষ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,০২,০৭০ লক্ষ টাকা। আহমেদাবাদে, প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,১১,৩৮০ লক্ষ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,০২,১২০ লক্ষ টাকা।
চেন্নাইতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,১১,৩৩০ লক্ষ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,০২,০৭০ লক্ষ টাকা। কলকাতায়, প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,১১,৩৩০ লক্ষ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,০২,০৭০ লক্ষ টাকা।
লখনউয়ে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,১১,৪৮০ লক্ষ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,০২,২২০ লক্ষ টাকা। পাটনায়, প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,১১,৩৮০ লক্ষ টাকা ও ২২ ক্যারেট সোনার দাম ১,০২,১২০ লক্ষ টাকা। জয়পুরে, প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,১১,৪৮০ লক্ষ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,০২,২২০ লক্ষ টাকা।
উল্লেখ্য, সোনার দাম একাধিক বিষয়ের উপর নির্ভর করে। এগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল আন্তর্জাতিক বাজার, ট্রেড সম্পর্ক, শুল্ক, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, ইকুইটি, বন্ড, মার্কিন ডলার -সহ একাধিক মার্কেট এবং বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির হার। এই বিষয়গুলির জেরে সোনার দামে ওঠানামা দেখা যায়।
—————
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক
