নয়াদিল্লি , ১৬ জুলাই ( হি. স.): দেশীয় বাজারে উল্লেখযোগ্যভাবে কমল সোনা ও রুপোর দাম। বুধবার প্রতি ১০ গ্রাম সোনা ৪৫০ টাকা কমে ৪৯০ টাকায় এসে দাঁড়িয়েছে। একইসঙ্গে এদিন রুপোর দাম ৫০০০ টাকা পর্যন্ত কমেছে। দেশের বেশিরভাগ সোনার বাজারে এদিন প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ৯৯,২৮০ টাকা থেকে ৯৯,৪৩০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে, আজ ২২ ক্যারেট সোনার দাম ৯১,০০০ থেকে ৯১,১৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এদিন নয়াদিল্লিতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ৯৯,৪৩০ টাকা, ২২ ক্যারেট সোনার দাম ৯১,১৫০ টাকা। মুম্বইতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ৯৯,২৮০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৯১,০০০ টাকায় বিক্রি হচ্ছে। আহমেদাবাদে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ৯৯,৩৩০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৯১,০৫০ টাকা। চেন্নাইতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ৯৯,২৮০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৯১,০০০ টাকায় বিক্রি হচ্ছে। কলকাতায় প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ৯৯,২৮০ টাকা এবং ২২ ক্যারেট সোনা ৯১,০০০ টাকা।
—————
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক
