নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): দেশীয় বাজারে বৃহস্পতিবার অপরিবর্তিত রইলো পেট্রোল ও ডিজেলের দাম । ভারতের তেল বিক্রয়কারী সংস্থাগুলি বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের উপর ভিত্তি করেই পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে। এদিন নয়াদিল্লিতে প্রতি লিটারে ৯৪.৭৭ টাকা , ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা । মুম্বইতে প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৩.৫০ টাকা, ডিজেলের দাম ৯০.০৩ টাকা। কলকাতাতে প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা ,ডিজেলের দাম ৯২.০২ টাকা । চেন্নাইতে প্রতি লিটারে পেট্রোলের দাম ১০০.৮০ টাকা , ডিজেলের দাম ৯২.৩৯ টাকা।
—————
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক
