ভুবনেশ্বর, ১৬ অক্টোবর (হি.স.) : বোনের মৃত্যুশোকে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। সোমবার তাঁর ৭৭-তম জন্মদিন। মুখ্যমন্ত্রীর বড় বোন গীতা মেহতার গতমাসেই মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী তাঁর শুভাকাঙ্খীসহ সকলকে তাঁর জন্মদিনে তাঁর বাসভবনে যেতে নিষেধ করেছেন। তিনি সকলকে অনুরোধ করেন, কেউ যেন তাঁর বাড়ি নবীন নিবাসে তাঁকে শুভেচ্ছা জানাতে না আসেন।
গত মাসে তার বড় বোন গীতা মেহতার মৃত্যুর কারণে, মুখ্যমন্ত্রী পট্টনায়েক এই বছর তার জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।ওডিশার পাঁচবারের মুখ্যমন্ত্রী পট্টনায়েক গত বছরও তার জন্মদিন উদযাপন করেননি। কারণ তিনি একটি ব্যবসায়িক সভায় যোগ দিতে হায়দরাবাদ গিয়েছিলেন।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
