রাঙ্গারেড্ডি, ১৬ অক্টোবর (হি.স.) : তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলায় একটি দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার তেলেঙ্গানার রাঙ্গারেডি জেলার বনস্থলীপুরম এলাকায় একটি দোকানে আগুন লেগেছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। যদিও আগুন লাগার কারণ সম্পর্কে সঠিক তথ্য এখনও জানা যায়নি।
পুলিশের এক আধিকারিক জানান, সকাল ৬টা নাগাদ বনস্থলীপুরমের একটি দোকানে আগুন লাগার ফোন আসে। স্কুল ব্যাগ, লাগেজ ব্যাগের দোকানে সোমবার আচমকাই আগুন লাগে। এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। আগস্ট মাসের ১২ তারিখে তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার চন্দননগর এলাকায় একটি মলে আগুন লাগে। কয়েক ঘন্টা পরে আগুনকে নিয়ন্ত্রণে আনা হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
