মুম্বাই, ১৬ অক্টোবর(হি.স.): প্রায় ১২৮ বছর পর আবারও অলিম্পিকে ফিরল ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে পাঁচটি নতুন ইভেন্টের মধ্যে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করা হয়েছে। মুম্বইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে ক্রিকেটকে এলএ ২৮’ তে অন্তর্ভূক্তির অনুমোদন দেওয়া হয়েছে।
আইওসির একজিকিউটিভ কমিটি ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার সিলমোহর দিল। শুধু ক্রিকেট নয়, বেসবল/সফ্টবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ, এই পাঁচটি খেলাকে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্তির ব্যাপারে সিলমোহর দিয়েছে আইওসির একজিকিউটিভ কমিটি।
হিন্দুস্থান সমাচার /শান্তি
